ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নানাবাড়ি যাওয়ার পথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১২:৫১, ৮ জুলাই ২০২৩
নানাবাড়ি যাওয়ার পথে কিশোরীকে ধর্ষণের অভিযোগ
ফাইল ফটো

মাদারীপুরে নানাবাড়ি বেড়াতে যাওয়ার পথে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার ছিলারচর ইউনিয়নে এ ঘটনা ঘটে।

পরে কিশোরীকে অসুস্থ অবস্থায় একটি হাসপাতালে ভর্তি করান স্বজনরা। এ ঘটনায় শনিবার সকালে থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগীর বাবা।

মামলা সূত্রে জানা গেছে, ঐ কিশোরী তার নানি বাড়ি বেড়াতে যাওয়ার পথে একই গ্রামের জলিল তস্তার বখাটে ছেলে শওকত তস্তা তার মুখ চেপে রাস্তার পাশে একটি বাগানে নিয়ে ধর্ষণ করেন। এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা করেন।

Advertisement

ভুক্তভোগীর বাবা বলেন, ওর চার বছর বয়সে ওর মা মারা গেছে। এরপর ওকে মায়ের মতোই লালন-পালন করে বড় করেছি। সন্তানের মুখের দিকে তাকিয়ে আমি কখনও বিয়ে করিনি। আমি ভ্যান চালিয়ে খাই। আমার মেয়েকে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেছে শওকত তস্তা। তাই আমি তার বিরুদ্ধে মামলা করেছি। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

অভিযুক্তের বাবা জলিল তস্তা বলেন, আমার ছেলে এই কাজ করেছে কি-না আমি জানি না।

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ওসি মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঘটনাটি শুনে হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: মাদারীপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!