ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ভৈরবে ইয়াবাসহ নারী গ্রেফতার

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৯:২৭, ৮ জুলাই ২০২৩
ভৈরবে ইয়াবাসহ নারী গ্রেফতার
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় ১০০ পিস ইয়াবাসহ মোছা. লাকী বেগম নামে এক নারীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

শনিবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ভৈরব পৌরশহরের কমলপুর আমলাপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত লাকী বেগম ভৈরব উপজেলার কমলপুর আমলাপাড়া মহল্লার মোবারক হোসেনের স্ত্রী।

জেলা ডিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ ভৈরব পৌরসভার কমলপুর আমলাপাড়া মহল্লায় অভিযান করে। এ সময় ইয়াবাসহ ১০০ পিস ইয়াবাসহ লাকী বেগমকে গ্রেফতার করে। ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!