ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঋণের দায়ে ফাঁস নিলেন গৃহবধূ

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ২২:০০, ৮ জুলাই ২০২৩
ঋণের দায়ে ফাঁস নিলেন গৃহবধূ
ফাইল ছবি

রাজশাহী নগরীতে ঋণের দায়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক গৃহবধূ। নগরীর রাজপাড়া থানার বসুয়া অচিনতলা এলাকায় এ ঘটনা ঘটেছে।

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভাড়া বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) মর্গে পাঠানো হয়।

ওই গৃহবধূর নাম আয়েশা বেগম (৪০)। তিনি নগরীর বসুয়া অচিনতলা এলাকার মেরাজ উদ্দিনের স্ত্রী।

Advertisement

রাজশাহীর রাজপাড়া থানার এসআই আব্দুল মতিন জানান, শুক্রবার রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। শনিবার সকালে খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে যায় এবং ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেশী ও স্বজনরা জানিয়েছেন; আয়েশা বেগম ঋণের দায়ে জর্জরিত ছিলেন। পাওনাদাররা রোজই তাকে বিভিন্নভাবে চাপ দিতেন।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঋণের বোঝার কারণেই মানসিক চাপ থেকে মুক্তি পেতে তিনি এমন পথ বেছে নিয়েছেন। তবে এরপরও ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরিবারের লোকজনকে থানায় ডাকা হয়েছে। আর আপাতত এ ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!