ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় পানির স্রোতে ভেসে গেল যুবক

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ০৬:৩১, ৯ জুলাই ২০২৩
মেঘনায় পানির স্রোতে ভেসে গেল যুবক
ছবি: ডেইলি বাংলাদেশ

মেঘনা নদীতে গোসল করতে নেমে জোয়ারের স্রোতে ভেসে গেছেন আমির হোসেন নামে এক যুবক। একই সময়ে ভেসে যাওয়া তার বন্ধু শাহাবুদ্দিন ও মোহন কে স্থানীয় জেলেরা উদ্ধার করেছেন। 

পানিতে ভেসে যাওয়া আমির হোসেন উপজেলার চর জুবলি ইউপির ৩ নম্বর ওয়ার্ডের আলী আহমদ চৌকিদারের ছেলে। তিনি নিজ এলাকার সুবর্ণচরে রাজমিস্ত্রির কাজ করতেন। 

শনিবার দুপুরে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউপির বোয়ালখালী ঘাটে ভেসে যায় ওই যুবক। 

Advertisement

স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে উপজেলার চরজুবলী ইউনিয়ন থেকে একদল যুবক একই উপজেলার মোহাম্মদপুর ইউপির বোয়ালখালী ঘাট সংলগ্ন তাদের এক আত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে মেঘনা নদীর পাড়ে যান আমির হোসেনসহ তার বন্ধুরা। ওই সময় নদীতে ভাটা চলছিল। একপর্যায়ে তারা নদীতে গোসল করতে নামে। আসস্মিক জোয়ার এলে তিন বন্ধু নদীর পানির স্রোতে ভেসে যান । পরে উপস্থিত জেলেরা দুইজনকে জীবিত উদ্ধার করতে পারলেও আমির হোসেনের ঘটনার পর থেকে ছয় ঘণ্টা নিখোঁজ রয়েছেন। 

চরজব্বার থানার ওসি দেব প্রিয় দাশ বলেন, বিষয়টি শুনেছি। স্থানীয়রা নিখাঁজ যুবককে উদ্ধারে চেষ্টা চালাচ্ছেন।     

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!