ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিস্তায় নৌকাডুবি: একজনের মরদেহ উদ্ধার

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ৯ জুলাই ২০২৩
তিস্তায় নৌকাডুবি: একজনের মরদেহ উদ্ধার
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাট জেলার হাতীবান্ধার তিস্তা নদীতে নৌকাডুবির ঘটনায় শফিকুল ইসলাম নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। তবে এখনো দু’জন নিখোঁজ রয়েছেন।

রোববার বিকেল ৪টার দিকে ধুবনি গ্রামের তিস্তা নদীর ভাটি এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে ঐদিন সকাল ৮টার দিকে ঐ গ্রামের তিস্তা নদীতে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিখোঁজ দু’জন হলেন, উপজেলার সিঙ্গিমারি ইউনিয়নের দক্ষিণ গড্ডিমারি গ্রামের মৃত দমেজ উদ্দিনের ছেলে ফজলুল হক ও মৃত জুলাই শেখের ছেলে আহিদুল।

Advertisement

স্থানীয়রা জানান, ১৫-১৬ জন শ্রমিক একটি ডিঙি নৌকায় কাজের উদ্দেশ্যে তিস্তা নদী পাড় হওয়ার চেষ্টা করে। এ সময় মাঝ নদীতে প্রবল স্রোতে নৌকাটি ডুবে যায়। এতে অনেকেই সাঁতরিয়ে পাড়ে উঠলেও তিনজন নিখোঁজ হন। তাদের মধ্যে শফিকুল উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি শাহ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দলের উদ্ধার তৎপরতায় একজনকে উদ্ধার করা হয়েছে। বাকি দু’জনকে উদ্ধারের কাজ চলছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নৌকাডুবি
লিংক সফলভাবে কপি হয়েছে!