ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে মাদক মামলায় একজনের কারাদণ্ড 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১৭, ১০ জুলাই ২০২৩
কক্সবাজারে মাদক মামলায় একজনের কারাদণ্ড 
ফাইল ফটো

কক্সবাজারে মাদক মামলায় সৈয়দ আলম ওরফে ভূট্টো নামে একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ২ বছর বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

রোববার দুপুরে কক্সবাজারের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এ রায় ঘোষণা করেন। একই মামলায় অপর ৩ আসামিকে খালাস দেওয়া হয়।

সাজাপ্রাপ্ত সৈয়দ আলম ওরফে ভূট্টো কক্সবাজারের টেকনাফ পৌরসভার আউলিয়াবাদ এলাকার মৃত রহমত হোসাইনের ছেলে। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন আসামি।

Advertisement

মামলাটি পরিচালনা করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট ফরিদুল আলম এবং আসামিদের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট শামীম আরা বেগম স্বপ্না, অ্যাডভোকেট সৈয়দ আলম, অ্যাডভোকেট নুর সোলতান ও অ্যাডভোকেট মো. তানভীর শাহ।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!