[ দেশজুড়ে ]
২৪ ঘণ্টায় খুমেকে ভর্তি ৪ ডেঙ্গু রোগী
ফাইল ছবি
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ভর্তি রয়েছেন ১৬ ডেঙ্গু রোগী। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন আরো চারজন ডেঙ্গু রোগী।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক কর্মকর্তা (আরএমও) ডা. সুভাষ রঞ্জন হালদার।
তিনি জানান, চলতি বছরে খুলনায় সর্বমোট ৮০ জন রোগী ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন। গত ২৪ ঘণ্টায় চারজন নতুন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১৬ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!