ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মানিকগঞ্জে ২৬ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ৫

মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৩, ১০ জুলাই ২০২৩
মানিকগঞ্জে ২৬ লাখ টাকার হেরোইনসহ গ্রেফতার ৫
গ্রেফতারকৃতরা। ছবি: ডেইলি বাংলাদেশ

মানিকগঞ্জে ২৬ লাখ টাকার হেরোইনসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে সদর উপজেলার পশ্চিম দাশড়া ও মত্ত এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাকৃতদের বিরুদ্ধে মাদক আইনে আদালতে ২১টি মামলা বিচারাধীন। 

গ্রেফতারকৃতরা হলেন- সদর উপজেলার বড় সুরুন্ডী এলাকার আবুল হোসেন, একই উপজেলার পশ্চিম দাশড়া এলাকার রিদুল হোসেন, মত্ত এলাকার মোহাম্মদ ওয়াসিম, চরমত্ত এলাকার মুন্নাফ বেপারী ও পশ্চিম দাশড়া এলাকার বিপুল মিয়া।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন।

Advertisement

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২৬১ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বাজার মূল্য প্রায় ২৬ লাখ ১০ হাজার টাকা। 

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশ পরিদর্শক মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, গ্রেফতাকৃতদের বিরুদ্ধে সদর থানায় দুটি মামলা করা হবে। এছাড়া তাদের বিরুদ্ধে আদালতে ২১টি মাদক মামলা বিচারাধীন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!