ঢাকা,  রোববার   ০৮ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

হাতীবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৪, ১১ জুলাই ২০২৩
হাতীবান্ধায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় বাড়ির পাশের খালের পানিতে পড়ে আসপিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার সিঙ্গিমারী গ্রামের তেলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ঐ এলাকার আলমগীর হোসেনের কন্যা।

স্থানীয়রা জানান, বাড়ির পাশে খেলা করতে গিয়ে হঠাৎ করে একটি খালে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সিঙ্গিমারী ইউপি চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এমআই
লিংক সফলভাবে কপি হয়েছে!