ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

এক ঘণ্টার চেষ্টায় নিভলো হকার্স মার্কেটের আগুন 

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৮:৩৩, ১২ জুলাই ২০২৩
এক ঘণ্টার চেষ্টায় নিভলো হকার্স মার্কেটের আগুন 
ফাইল ছবি

গাজীপুরের কোনাবাড়ীর হকার্স মার্কেটে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। মঙ্গলবার রাত ১২টা ৪০মিনিটের দিকে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন।

গাজীপুর ফায়ার সার্ভিসের সহকারী উপ-পরিচালক মো. আব্দুল্লাহ্ আল আরেফিন জানান, মঙ্গলবার মধ্যরাতে কোনাবাড়ী হকার্স মার্কেটে  আগুন লাগে। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি, কাশিমপুর সারাবো মডার্ন ফায়ার স্টেশনের দুটি ও কাশিমপুর মিনি ফায়ার স্টেশনের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

তিনি আরো জানান, পাঁচটি ইউনিটের প্রায় পৌনে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তদন্ত চলছে। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!