বুধবার বেলা ১১ টার দিকে এই জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।
দণ্ডপ্রাপ্তরা হলেন মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার সাগর মাংস ভান্ডারের মালিক সাগর ও হরিরামপুর উপজেলার কলতা গ্রামের গরুর ব্যাপারী সাগর।
.png)
জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল বলেন, মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গৃহস্থের গরুকে কুকুরে কামড় দিলে তিনি গরুর ব্যাপারী সাগরকে খবর দেন। সাগর সেই গরু কিনে জবাই করে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকার সাগর মাংস ভান্ডারের মালিক সাগরের কাছে বিক্রি করেন। সকালে অভিযান চালিয়ে মাংস উদ্ধার করে তা মানিকগঞ্জ পৌরসভার ময়লার ভাগারে ধ্বংস করা হয়।
এ ঘটনায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনে সাগর মাংস ভান্ডারের মালিক সাগরকে ১ লাখ টাকা ও গরুর ব্যাপারী সাগরকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আজিজুর রহমান, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল হান্নান, উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা অতুনু রায়, মানিকগঞ্জ সদর থানা পুলিশ সহযোগীতা করেন।