ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ ভাই নিহত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৩৫, ১২ জুলাই ২০২৩
নারায়ণগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় ২ ভাই নিহত
ছবিতে আমান উল্লাহ ও শিশির মিয়া

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কাভার্ডভ্যানের ধাক্কায় আমান উল্লাহ আমান ও শিশির মিয়া নামে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন। সম্পর্কে তারা আপন মামাতো-ফুফাতো ভাই।

বুধবার বিকেল ৩টার দিকে বন্দর উপজেলার কেওঢালা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বন্দর উপজেলার পূর্ব কেওঢালা এলাকার মোদাস্বের মিয়ার ছেলে আমান উল্লাহ আমান এবং জাঙ্গাল এলাকার আমিনুল মিয়ার ছেলে শিশির মিয়া।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি মো. ইব্রাহীম মিয়া জানান, মহাসড়কে একটি কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী দুইজন ঘটনাস্থলেই নিহত হন। এ খবর পেয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। 

Advertisement

তিনি আরো জানান, দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়েছে। তবে এর চালক পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!