গ্রেফতার মৃনাল (৩৫) ওই এলাকার দিনেশ চন্দ্রের ছেলে এবং নিহত ভবেশ চন্দ্র (২৮) একই এলাকার মানিক চন্দ্রের ছেলে। তারা উভয়ে প্রতিবেশী বলে জানা গেছে।
পুলিশ জানায়, রোববার মধ্যরাতে দোকান বন্ধ করে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন ভবেশ। বাড়ির কাছাকাছি আসলে এ সময় পেছন থেকে অজ্ঞাত ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে কোপালে সেখানেই লুটিয়ে পড়েন ভবেশ। এ সময় চিৎকার শুনে বাড়ির লোকজন ও স্থানীয়রা এগিয়ে আসেন। গুরুতর অবস্থায় ভবেশকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মারা যান তিনি। পরে এ ঘটনায় প্রতিবেশী মৃনালসহ আরও কয়েকজনকে আসামি করে থানায় মামলা করে নিহত ভবেশের পরিবার। মামলার পরই গ্রেফতারে অভিযান শুরু করে পুলিশ।
.png)
এ বিষয়ে জলঢাকা থানার ওসি মুক্তারুল আলম ডেইলি বাংলাদেশকে বলেন, ২ দিন অভিযান চালিয়ে আমরা এই ক্লুলেস মামলার প্রধান আসামি মৃনালকে গ্রেফতার করি। আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেন, নিহত ভবেশের সঙ্গে আসামির স্ত্রীর একটি পরকীয়ার সম্পর্ক ছিল। এর প্রতিশোধ নিতেই তাকে হত্যা করেছেন।