[ দেশজুড়ে ]
আটপাড়ায় নদীতে ভেসে আসা লাশ উদ্ধার
লাশ উদ্ধার- ফাইল ফটো
নেত্রকোণার আটপাড়া উপজেলায় মগড়া নদীতে ভেসে আসা অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সন্ধ্যায় উপজেলার মগড়া নদীর পাড়ের সুখারী ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের নদীভাঙন কবলিত একটি বাঁশঝাড়ের নিচ থেকে বিবস্ত্র অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সুখারী ইউনিয়নের নীলকণ্ঠপুর গ্রামের তৌহিদ মিয়ার বাড়ির পেছনের একটি বাঁশঝাড় ভাঙনে মগড়া নদীতে পড়ে যায়। ভাঙন কবলিত ঐ বাঁশঝাড় বুধবার সন্ধ্যায় দেখতে গিয়ে স্থানীয়রা অজ্ঞাত এক ব্যক্তির লাশ আটকে থাকতে দেখেন। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা আধুনিক জেলা সদর হাসপাতালে পাঠায়।
.png)
আটপাড়া থানার ওসি উজ্জ্বল কান্তি সরকার জানান, মগড়া নদীতে উজান থেকে স্রোতে ভেসে আসতে পারে লাশটি। প্রাথমিকভাবে এমনটাই ধারণা করা হচ্ছে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!