ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

নানার বাড়ি বেড়াতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৫১, ১৩ জুলাই ২০২৩
নানার বাড়ি বেড়াতে গিয়ে ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে নানা বাড়ি বেড়াতে গিয়ে ডোবার পানিতে ডুবে সাদিয়া খাতুন ও পলি খাতুন নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার মহিমাগঞ্জ ইউপির আমবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। 

শিশু সাদিয়া পার্শ্ববর্তী তালুককানুপুর ইউপির সমেস পাড়া গ্রামের সাইফুল ইসলামের কন্যা। আর পলি খাতুন রাখালবুরুজ ইউপির আমতলী গ্রামের পলাশ মিয়ার কন্যা। তার দু’জনই উপজেলার মহিমাগঞ্জ ইউপির আমবাড়ী গ্রামে নানা ফজলুর রহমানের বাড়িতে বেড়াতে এসেছিল।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে সাদিয়া ও পলীসহ কয়েকজন শিশু বাড়ির পাশে খেলা করছিল। হঠাৎ বাড়ির পাশে থাকা একটি ডোবায় দুই শিশু ডুবে যায়। বেশ কিছু সময় কেটে গেলেও তারা উঠে না আসায় অপর শিশুরা বাড়ি এসে খবর দেয়। খবর পেয়ে তাদের অভিভাবকরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মৃত অবস্থায় তাদের লাশ উদ্ধার করে। 

গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ হোসেন জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। এ ধরনের মৃত্যুর ঘটনা প্রায়ই শোনা যায়। শিশুদের ব্যাপারে আরো সতর্ক ও যত্নবান হওয়ার পরামর্শ দেন তিনি। পরে স্থানীয় ইউপি চেয়ারম্যানের মাধ্যমে শিশু দুটির লাশ দাফনের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: গাইবান্ধা
লিংক সফলভাবে কপি হয়েছে!