ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চাঞ্চল্যকর ডাবলু হত্যা: প্রধান আসামি মজনু গ্রেফতার

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ২১:০২, ১৩ জুলাই ২০২৩
চাঞ্চল্যকর ডাবলু হত্যা: প্রধান আসামি মজনু গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার আশাশুনির চাঞ্চল্যকর গোলাম রসুল ডাবলু হত্যা মামলার প্রধান আসামি মোশারফ হোসেন মজনুকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। বুধবার রাতে শহরের পুরাতন সাতক্ষীরার আলিয়া মাদরাসা পাড়ার প্রফেসর আব্দুল হামিদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে সিআইডি ইন্সপেক্টর হারুণ অর রশিদ সাংবাদিকদের এসব তথ্য জানান।

গ্রেফতারকৃত মোশারফ হোসেন মজনু (৫১) আশাশুনি উপজেলার শ্রীউলা দক্ষিণপাড়া এলাকার মৃত ফজলুর রহমানের ছেলে। 

Advertisement

বৃহস্পতিবার বেলা ১১টায় সিআইডি ইন্সপেক্টর হারুণ অর রশিদ জানান, ২০২১ সালে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে ওই বছরের ১৫ ডিসেম্বর রাতে উপজেলার শ্রীউলা গ্রামের কহিনুর সরদারের ছেলে গোলাম রসুল ডাবলুকে (২৮) হত্যা করেন মোশারফ হোসেন মজনু। পরদিন সকালে একই এলাকার রাশেদ সরদারের মৎস্য ঘের থেকে পুলিশ ডাবলুর মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় মামলা হলে চলতি বছরের ১০ জুলাই আদালত সিআইডি পুলিশের কাছে মামলার তদন্তের দায়িত্ব দেন। এরই প্রেক্ষিতে তিনিসহ (সিআইডি ইন্সপেক্টর হারুণ) এসআই আনোয়ার বুধবার রাতে শহরের পুরাতন সাতক্ষীরার আলিয়া মাদরাসা পাড়ার প্রফেসর আব্দুল হামিদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেন। বৃহস্পতিবার দুপুরে ডাবলুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!