ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

টাকা না পেয়ে প্রেমিকার ভাইকে ভিডিও পাঠাল প্রেমিক

বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: ০৯:২৩, ১৪ জুলাই ২০২৩
টাকা না পেয়ে প্রেমিকার ভাইকে ভিডিও পাঠাল প্রেমিক
ছবি: সংগৃহীত

প্রেমের ফাঁদে ফেলে প্রেমিকার ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আকাশ সরদার নামে এক যুবককে গ্রেফতার করেছে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ পেয়ে বরিশাল থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত আকাশ বরিশালের গৌরনদী উপজেলার বাসিন্দা।

বৃহস্পতিবার রাতে এক ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার মোয়াজ্জেম হোসেন।

তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ অভিযোগ পেয়ে কাজ শুরু করে সাইবার টিম। এরপর গাজীপুর থানায় করা অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী তরুণীর সঙ্গে কথা বলে জানা গেছে আকাশ সরদারের বাড়ি বরিশালের গৌরনদী এলাকায়। প্রথমে তরুণীকে প্রেমের ফাঁদে ফেলে তার ভিডিও সংগ্রহ করে ওই যুবক।

Advertisement

পরে সেই ভিডিও ফেসবুক ও মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন আকাশ। এরপর দুই ধাপে তিন হাজার টাকা আদায় করেন তিনি। পরে আরো টাকার জন্য চাপ দেন আকাশ। একপর্যায়ে টাকা না পেয়ে সেই ভিডিও ওই তরুণীর ভাই ও বান্ধবীর মেসেঞ্জারে পাঠান তিনি।

তিনি আরো জানান, আকাশের মোবাইল ব্যাংকিংয়ে আরো অনেক লেনদেনের তথ্য পাওয়া গেছে। ওই তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। এ বিষয়ে গাজীপুর সদর থানায় করা জিডিটি মামলায় হিসেবে রেকর্ড করা হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!