ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ০৯:৫৭, ১৪ জুলাই ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল কিশোরের
ফাইল ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে ইমন মিয়া নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে উপজেলার বুধল ইউনিয়নের ছাতিয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত ইমন মিয়া ছাতিয়ান এলাকার কুদ্দুস মিয়ার ছেলে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, বিকেলে ওই এলাকায় একটি নির্মাণাধীন বিল্ডিংয়ের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয় ইমন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। 

Advertisement

তিনি আরো বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!