ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবককে ধাক্কা দিয়ে ২০ ফুট টেনে নিল মোটরসাইকেল, নিহত ১

ঈশ্বরদী( পাবনা )প্রতিনিধি
প্রকাশিত: ২২:৩৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬
যুবককে ধাক্কা দিয়ে ২০ ফুট টেনে নিল মোটরসাইকেল, নিহত ১
মোটরসাইকেলের ধাক্কায় রাজু আহমেদ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

 

পাবনার ঈশ্বরদীতে দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় রাজু আহমেদ (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

Advertisement

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সলিমপুর ইউনিয়নের চর মিরকামারী সেন্টারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাজু আহমেদ চর মিরকামারী সেন্টারপাড়া এলাকার মৃত সাইমুদ্দিন সরদারের ছেলে। তিনি আলহাজ্ব টেক্সটাইল মিলস উচ্চ বিদ্যালয়ে দপ্তরি হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাজু আহমেদ বাড়ির সামনের রাস্তার পাশে একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির মোটরসাইকেল তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার পর মোটরসাইকেলটি তাকে প্রায় ২০ ফুট দূর পর্যন্ত টেনে নিয়ে যায়। এতে মাথার পেছনে গুরুতর আঘাত পান তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়রা মোটরসাইকেলটি আটক করে এবং এতে থাকা দুইজনকে ধরে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলসহ দুজনকে হেফাজতে নেয়।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশাদুর রহমান ডেইলি বাংলাদেশকে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের হাতে আটক দুইজন এবং মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/পাবনা
ট্যাগ: পাবনা
লিংক সফলভাবে কপি হয়েছে!