ঢাকা,  বুধবার   ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝালকাঠি মহিলা পরিষদের কর্মী সমাবেশ

ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশিত: ২৩:০১, ৩০ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠি মহিলা পরিষদের কর্মী সমাবেশ
ঝালকাঠি মহিলা পরিষদের কর্মী সমাবেশে নেতৃবৃন্দ

“বাংলাদেশ মহিলা পরিষদকে সংহত করি, নারী আন্দোলন অগ্রসর করি”—এই শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ মহিলা পরিষদ, ঝালকাঠি জেলা শাখার সাংগঠনিক মাস ২০২৬-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় জেলা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনের মধ্য দিয়ে সাংগঠনিক মাসের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Advertisement

সভা শুরুর আগে বাংলাদেশ মহিলা পরিষদ, ঝালকাঠি জেলা শাখার সভাপতি মিসেস শাহানা আলম ও সহ-সভাপতি ড. কামরুন্নেছা আজাদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।

সভাপতি ও সহ-সভাপতিদের অনুপস্থিতিতে উপস্থিত সদস্যদের প্রস্তাব ও সর্বসম্মতিক্রমে সভায় সভাপতিত্ব করেন জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাকিনা আলম লিজা।

সভায় সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করা হয়। কমিটির কোষাধ্যক্ষ ফারজানা ইয়াসমিন সংগঠনের বিভিন্ন কার্যক্রম ও সাংগঠনিক অগ্রগতি তুলে ধরেন।

এ সময় বাংলাদেশ মহিলা পরিষদের ঘোষণাপত্র ও গঠনতন্ত্রের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন জেলা শাখার ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক মাসুমা খানম ও লিগ্যাল এইড সম্পাদক রাবেয়া কবির। তারা সংগঠনের মূলনীতি, লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

সভায় জানানো হয়, জেলা শাখার বর্তমান কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় উপস্থিত সদস্যদের মতামত ও সম্মতির ভিত্তিতে নতুন প্রস্তাবিত কমিটি গঠন করা হয়েছে।

কর্মী সম্মেলনে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা নারী অধিকার প্রতিষ্ঠা, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ এবং নারী আন্দোলনকে আরও বেগবান করতে বাংলাদেশ মহিলা পরিষদের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

ডেইলি-বাংলাদেশ/ঝালকাঠি
লিংক সফলভাবে কপি হয়েছে!