[ দেশজুড়ে ]
নেশার টাকা না পেয়ে স্ত্রীর হাতের রগ কাটলেন স্বামী
ফাইল ফটো
নাটোরের লালপুর উপজেলায় নেশার টাকার জন্য স্ত্রী আলেয়া বেগমের বাম হাতের রগ কর্তনের অভিযোগ উঠেছে তার স্বামী আরিফ হোসেনের বিরুদ্ধে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলার আব্দুলপুরের চন্ডিগাছা গ্রামে এ ঘটনা ঘটে। আরিফ হোসেন ও আলেয়া বেগম উভয়ই উপজেলার আব্দুলপুরের চন্ডিগাছা গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শী রকিবুল ইসলাম জানান, নেশা আর জুয়া খেলা নিয়ে মত্ত থাকেন আরিফ। নেশার টাকার প্রয়োজন হলেই বাড়ির গরু-ছাগলসহ মূল্যবান জিনিসপত্র সব বিক্রি করে নেশা করতেন। বৃহস্পতিবার বিকেলে বাড়ির গরু-ছাগল বিক্রি করে নেশার টাকা জোগাড়ের কথা বললে তার স্ত্রী বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে স্ত্রী আলেয়াকে কুপিয়ে বাম হাত ক্ষতবিক্ষত করেন আরিফ। একপর্যায়ে তার বাম হাতের রগ কেটে দেন তিনি।
.png)
লালপুর থানার ওসি মো. উজ্জ্বল হোসেন জানান, বিষয়টি কেউ তাদের জানায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!