[ দেশজুড়ে ]
বাড়ির পাশের পুকুরে ডুবে মরল ২ শিশু
ছবি: ডেইলি বাংলাদেশ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় পুকুরে ডুবে জাবির (২) ও আদিব (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের খামার বেলদহ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দুই বছরের শিশু জাবির খামার বেলদহ গ্রামের আব্দুল হামিদ বাবুর ছেলে ও আদিব একই গ্রামের আনোয়ার হোসেন ভুট্টুর ছেলে। তারা সম্পর্কে চাচাত ভাই।
বিষয়টি নিশ্চিত করেছেন পাইকেরছড়া ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক সরকার।
.png)
স্থানীয় আবু হোসেন বলেন, সকাল সাড়ে ৯টার দিকে তারা বাড়ির পাশের পুকুরে খেলছিল। খেলার একপর্যায়ে পুকুরে ডুবে মারা যায় তারা।
ভুরুঙ্গামারী থানার ওসি রুহুল আমিন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!