[ দেশজুড়ে ]
ভাতিজিকে বাঁচাতে গিয়ে পুুকুরে তলিয়ে গেলেন ফুফুও
ফাইল ফটো
রাজশাহীর দুর্গাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে বাকপ্রতিবন্ধি ফুফু ও ভাতিজির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে দুর্গাপুর উপজেলা চত্বরের পুকুরে এ দুর্ঘটনা ঘটে৷ মৃত মেঘা রাজশাহীর দুর্গাপুর উপজেলা সদরের মোরশেদ আলীর মেয়ে এবং হিরা এরশাদ আলীর মেয়ে। তারা সম্পর্কে আপন ফুফু ও ভাতিজি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্গাপুর উপজেলা চত্বরে পুকুরে প্রথমে আট বছরের ভাতিজি পড়ে যায়৷ তাকে তুলতে গিয়ে ফুফুও পানিতে পড়ে ডুবে যান। অদূরেই মসজিদ নির্মাণ কাজ চলছিল। শ্রমিকরা দূর থেকে সবকিছুই দেখেছেন। কিন্তু তারা এসে উদ্ধারের আগেই পানিতে তলিয়ে যান ফুফু ও ভাতিজি।
.png)
রাজশাহীর দুর্গাপুর থানার ওসি নাজমুল হক জানান, মেঘা টয়লেট থেকে ফিরে পুকুরে হাত ধুতে গিয়ে পড়ে যায়। বিষয়টি দেখে তার ফুফু এসে তাকে ওঠানোর চেষ্টা করেন। কিন্তু তিনিও পড়ে যান। তিনিও আর উঠে আসতে পারেননি। এতে পানিতে ডুবে মারা যান দুজনই। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে।
ডেইলি-বাংলাদেশ/এসআরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!