[ দেশজুড়ে ]
মরিচের গুঁড়ো ছিটিয়ে গলায় ছুরিকাঘাত, আটক ২
ফাইল ফটো
চট্টগ্রামের কর্ণফুলীতে চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে উপজেলার বড়উঠান ইউপির কেইপিজেড এলাকায় এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন ঐ এলাকার তুষার দাশ ও রানা দাশ।
জানা গেছে, আহত দয়াল শীল কেইপিজেড এলাকায় একটি সেলুনে কাজ করেন। বৃহস্পতিবার রাতে সেলুনটিতে ঢুকে তার চোখে মরিচের গুঁড়ো ছিটিয়ে গলায় ছুরিকাঘাত করেন তুষার ও রানা। পরে দয়ালকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
.png)
কর্ণফুলী থানার শাহমীরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিতাভ দত্ত বলেন, ঘটনার পর দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
চট্টগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!