[ দেশজুড়ে ]
কিশোরগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল অজ্ঞাত ব্যক্তির
ছবি: ডেইলি বাংলাদেশ
কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের নান্দলা গ্ৰামে পুকুরে ডুবেএক অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে। নিহতের লাশ উদ্ধার করেছে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার বেলা ১১টার দিকে নান্দলা গ্ৰামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি।
জানা যায়, নান্দনা গ্রামের পুকুরে গোসল করতে গিয়ে অজ্ঞাত এক ব্যক্তি নিখোঁজ হন। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। বেলা সোয়া ২টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন।
.png)
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আবুজর গিফারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে থানায় হস্তান্তর করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!