ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লিবিয়ায় ছাদ থেকে পড়ে নোয়াখালীর যুবক নিহত

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫০, ১৪ জুলাই ২০২৩
লিবিয়ায় ছাদ থেকে পড়ে নোয়াখালীর যুবক নিহত
ছবিতে গোলাম আজি রুবেল

লিবিয়ায় একটি ভবনের ছাদ থেকে পড়ে নোয়াখালীর প্রবাসী এক যুবক নিহত হয়েছেন। নিহত গোলাম আজি রুবেল (২৬) নোয়াখালীর কবিরহাটের ঘোষবাগ ইউনিয়নের পূর্ব লামছি প্রসাদ গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে।

বুধবার (১২ জুলাই) লিবিয়ার বেনগাজি শহরের পুলিশের অভিযানে পালাতে গিয়ে এ ঘটনা ঘটে।  

ঘোষবাগ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান মহসিন ভূঞা মিন্টু জানান, গত ৮ মাস আগে আবুধাবিতে যান রুবেল। কয়েকদিন সেখানে থাকার পর ইতালি যাওয়ার উদ্দেশ্যে তিনি লিবিয়া চলে যান। পরে নোয়াখালীর বেগমগঞ্জের কাদিরপুর ইউনিয়নের আরো ৩ যুবকসহ মোট ৮ জন বাংলাদেশি লিবিয়ার বেনগাজি শহরের একটি বাসায় অবস্থান নেন। লিবিয়া পুলিশ ওই বাসায় অভিযান চালালে রুবেলসহ অন্যরা পালানোর চেষ্টা করেন। ওই সময় রুবেল পুলিশের হাত থেকে পালাতে গিয়ে দুইতলা একটি ভবনের ছাদ থেকে নিচে পড়ে মারা যান।

Advertisement

নিহতের ফুফাতো ভাই রবিন জানান, বৃহস্পতিবার সকালে রুবেলের সঙ্গে থাকা তার আত্মীয় পারভেজ রুবেলের মৃত্যুর খবর তাদেরকে জানান। তার মরদেহ বর্তমানে লিবিয়ার একটি হাসপাতালে রয়েছে। মরদেহ দেশে আনতে তার পরিবার সরকারের সহযোগিতা কামনা করেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: নিহত
লিংক সফলভাবে কপি হয়েছে!