[ দেশজুড়ে ]
মাদারীপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
মাদারীপুর সদর থানা। ফাইল ফটো
মাদারীপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের থানতলী এলাকায় ফারজানা আক্তার সুমি নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার বিকেলে সুমির লাশ উদ্ধার করা হয়। সুমি সিঙ্গাপুর প্রবাসী মো. মাঈনুল ইসলামের স্ত্রী।
সুমির পরিবারের দাবি, নির্যাতন করে সুমিকে মেরে ফেলা হয়েছে। তবে সুমির শ্বশুর বাড়ির লোকদের দাবি সুমি আত্মহত্যা করেছেন।
জানা গেছে, সুমি ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছেন এমন সংবাদ পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। পরে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ইসতেকার আরা উসা তাকে মৃত্যু ঘোষণা করেন।
.png)
মাদারীপুর সদর থানার ওসি মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, বিষয়টি আমরা শুনেছি। ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে লাশ পাঠানো হয়েছে। এখনো পরিবার থেকে কোনো অভিযোগ আসেনি। এ দিকে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!