ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ দেশজুড়ে ]

প্রাইভেটকারে মিলল ২৪ কেজি গাঁজা, আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৪৬, ১৬ জুলাই ২০২৩
প্রাইভেটকারে মিলল ২৪ কেজি গাঁজা, আটক ২
প্রাইভেটকারে মিলল ২৪ কেজি গাঁজা, আটক ২। ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২৪ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করেছে পুলিশ। রোববার ভোরে আশুগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। 

আটক মো. জালাল উদ্দিন নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার গোলাকান্দা ইউপির ডহরগাঁও এলাকার মাইন উদ্দিনের ছেলে ও একই জেলার আড়াইহাজার উপজেলার বাটিকবালিয়া পাড়া এলাকার মো. মোসলেম মিয়ার ছেলে মো. রবিন মিয়া রনি।

আশুগঞ্জ থানার ওসি নাহিদ আহাম্মেদ বলেন, আশুগঞ্জ উপজেলার সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা করা হয়। অভিযানে ঢাকাগামী টোল প্লাজার সামনে ভোর সাড়ে ৪ টার দিকে প্রাইভেটকারসহ তাদের আটক করা হয়। পরে তাদের প্রাইভেটকার তল্লাসী করে ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!