রোববার দুপুরে উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের বাহুড়া হাজি বাড়িতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মিনহাজ ঐ গ্রামের প্রবাসী শহিদ উল্লাহর ছেলে।
স্থানীয়রা জানান, পরিবারের সবাই দুপুরের খাবার খেতে বসলে শিশু মিনহাজ সবার অগোচরে ঘরের সামনে বালতিতে জমা হওয়া সামান্য বৃষ্টির পানিতে খেলার এক পর্যায়ে মাথা পানিতে ডুবে পা উপরের দিকে উঠে যায়। পরে শিশু মিনহাজের বড় ভাই মাসুম দেখে চিৎকার করলে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।
.png)
জোড্ডা পশ্চিম ইউপি সদস্য আব্দুল আলিম খন্দকার জানান, বিষয়টি জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি।
নাঙ্গলকোট থানার ওসি মো. ফারুক হোসেন বলেন, এ বিষয়ে থানায় কেউ কিছু জানায়নি।