বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বরিশাল সদর স্টেশনের অফিসার আবাস উদ্দিন।
তিনি বলেন, দুপুরে ৯৯৯- এ স্থানীয়রা কল করে জানান সদর রোডের একটি লাইট পোস্টের বাল্ব কভারের মধ্যে একটি শালিক পাখি আটকা পড়েছে। বিষয়টি সদর স্টেশনকে জানানো হলে টিম লিডার ওয়াদুদের নেতৃত্বে উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে পাখিটিকে জীবিত উদ্ধার করে মুক্ত আকাশে ছেড়ে দেওয়া হয়।
.png)
তিনি আরো বলেন, পাখিটি সামান্য ব্যথা পেয়েছে। এজন্য অবমুক্ত করা হয়েছে।
স্থানীয় শহিদুল ইসলাম বলেন, অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আধাঘণ্টার চেষ্টা চালিয়ে পাখিটি উদ্ধার করে ফায়ার সার্ভিস। একটি প্রাণ বাঁচাতে ফায়ার সার্ভিসের এই প্রচেষ্টা অনুকরণীয়।