ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ২ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ১৭:১১, ১৭ জুলাই ২০২৩
ব্রাহ্মণবাড়িয়ায় গাঁজাসহ ২ যুবক আটক
ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে গাঁজাসহ ২ যুবককে আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরি চান্দুরা-চম্পকনগর আঞ্চলিক সড়কে অভিযান পরিচালনা করে গাঁজাসহ তাদের আটক করা হয়।

আটক রাব্বি মিয়া (২৪) জেলার বিজয়নগর উপজেলার নজরপুর এলাকার শানু মিয়ার ছেলে ও সদর উপজেলার বৈশ্বর এলাকার সিরাজ মিয়ার ছেলে সাকিব মিয়া (২০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিজয়নগর থানার ওসি রাজু আহম্মেদ বলেন, সোমবার সকালে উপজেলার চম্পকনগর ইউনিয়নের পেটুয়াজুরি চান্দুরা-চম্পকনগর আঞ্চলিক সড়কে অভিযান চালানো হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে তাদের এই অভিযান অব্যাহত থাকবে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!