[ দেশজুড়ে ]
সেচ পাম্পে সুইচ দিতে গিয়ে প্রাণ গেল কৃষকের
ফাইল ফটো
জামালপুরের ইসলামপুর উপজেলায় সেচ পাম্পে সুইচ দিতে গিয়ে মজনু মোল্লা নামে এক কৃষক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। মৃত মজনু মোল্লা ঐ এলাকার সামছুল হক মোল্লার ছেলে।
মঙ্গলবার দুপুরে উপজেলার চরপুটিমারী ইউপির পেঁচারচর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
জানা যায়, দুপুর ১২টার দিকে বসতবাড়ির পাশে আমন ধানের বীজতলায় সেচ দেয়ার জন্য সেচ পাম্প ঘরে যান কৃষক মজনু মোল্লা। সেখানে বিদ্যুৎ সুইচ দেয়ার জন্য বোর্ডে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
চরপুটিমারী ইউপি চেয়ারম্যান সামসুজ্জামান সুরুজ মাস্টার বলেন, সেচ পাম্পে বিদ্যুৎ সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষক মজনু মোল্লা মারা গেছেন।
ইসলামপুর থানার ওসি মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
জামালপুর
লিংক সফলভাবে কপি হয়েছে!