ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বিয়ের দাবিতে দেবরের বাড়িতে ৫ দিন ধরে অনশনে গৃহবধূ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৬, ১৮ জুলাই ২০২৩
বিয়ের দাবিতে দেবরের বাড়িতে ৫ দিন ধরে অনশনে গৃহবধূ
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বিয়ের দাবিতে দেবরের বাড়িতে পাঁচ দিন ধরে অনশন করছেন এক সন্তানের জননী।

মঙ্গলবার সকালে উপজেলার নাওডাঙ্গা ইউপির গজেরকুটি বানিয়াটারী গ্রামে দেবরের ঘরে তাকে অবস্থান করতে দেখা যায়।

জানা গেছে, বিকাশ চন্দ্রের সঙ্গে মামাতো ভাইয়ের স্ত্রীর সাত বছর ধরে পরকীয়া প্রেম চলছিল। এক পর্যায়ে ১৩ জুলাই রাতে বিকাশ মামাতো ভাইয়ের অনুপস্থিতিতে ঐ গৃহবধূর ঘরে যান। সেখানে আপত্তিকর অবস্থায় পরিবারের লোকজন তাকে আটক করেন। এক পর্যায়ে কৌশলে সেখান থেকে পালিয়ে আসেন বিকাশ।

Advertisement

১৪ জুলাই গৃহবধূর স্বামী ঘটনা শুনে স্ত্রীকে বাড়ি থেকে বের করে দেন এবং তাকে নিয়ে আর সংসার করবে না বলে জানিয়ে দেন। উপায় না পেয়ে ওইদিন দুপুর থেকে বিকাশের বাড়িতে বিয়ের দাবিতে অবস্থান নেন এক সন্তানের জননী। অবস্থা বেগতিক দেখে বাড়ি থেকে সটকে পড়ে প্রেমিক বিকাশ।

গৃহবধূ বলেন, ৮ বছর আগে সুবোধের সঙ্গে বিয়ে হয়। বিয়ের ৬ মাস পর স্বামীর মামাতো ভাই বিকাশ ফুসলিয়ে দৈহিক সম্পর্ক করে। তখন থেকে স্বামীর অনুপস্থিতিতে বিকাশ মেলামেশা করতো। বৃহস্পতিবার রাতে শাশুড়ি ও বাড়ির লোকজন আপত্তিকর অবস্থায় আটক করেন। স্বামী বিষয়টি জানার পর আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছেন। বিকাশ আমাকে বিয়ে না করলে আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না।

বিকাশ চন্দ্র রায়ের মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও ফোন বন্ধ পাওয়া যায়। 

বিকাশের মা প্রতিমা রানী বলেন, ওই গৃহবধূ সম্পর্কে আমার ভাগিনা বউ। সে আমাদের বাড়িতে পাঁচ দিন ধরে আছে। আমার ছেলে বাড়িতে নেই। তাদের মধ্যে সম্পর্ক আছে কি না জানি না।

নাওডাঙ্গা ইউপি চেয়ারম্যান হাছেন আলী বলেন, মেয়েটির সঙ্গে কথা বলেছি। সে বলেছে, বিকাশ তাকে বিয়ে না করলে আত্মহত্যা করবে। আমরা ছেলে ও তার পরিবারকে বোঝানোর চেষ্টা করছি। 

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কুড়িগ্রাম
লিংক সফলভাবে কপি হয়েছে!