ঢাকা,  সোমবার   ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর পরকীয়া প্রেম মানতে না পেরে প্রেমিককে হত্যা

রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৬, ১৯ জুলাই ২০২৩
স্ত্রীর পরকীয়া প্রেম মানতে না পেরে প্রেমিককে হত্যা
দামকুড়া থানা। ফাইল ফটো

রাজশাহীতে পরকীয়ার প্রেমের বলি হলেন আবু সাঈদ নামে এক যুবক। মঙ্গলবার রাত ১১ টার দিকে চরমাঝার দিয়ার এলাকায় পরকীয়া প্রেমিক আবু সাঈদকে কুপিয়ে জখম করে গৃহবধূর স্বামী ও তার সহযোগীরা। পরে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হলে রাতেই তার মৃত্যু হয়।

নিহত আবু সাইদ চরমাঝার দিয়ার এলাকার মো. আমির হোসেনের ছেলে।

জানা যায়, নিহত আবু সাঈদের সঙ্গে চর মাঝার দিয়া এলাকার এক গৃহবধূর পরকীয়া প্রেমের সম্পর্ক ছিলো। বিষয়টি তার স্বামী সাজিবুল ইসলাম মেনে নিতে না পেরে তিনি তার ৫-৭ জন বন্ধু মিলে ধারলো দেশীও অস্ত্র দিয়ে আবু সাইদকে জখম করেন। পরে সাঈদের মৃত্যু হয়।

Advertisement

দামকুড়া থানার ওসি মসিউর রহমান জানান, নিহতের লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান চলমান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: রাজশাহী
লিংক সফলভাবে কপি হয়েছে!