ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিয়ে দিয়ে কারাগারে বাবা

সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ১৯ জুলাই ২০২৩
নবম শ্রেণিতে পড়ুয়া মেয়েকে বিয়ে দিয়ে কারাগারে বাবা
ফাইল ফটো

সাতক্ষীরার তালা উপজেলায় ৯ম শ্রেণির ছাত্রীকে বিয়ে দেওয়ায় বাবাকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলা নির্বাহী অফিসার আফিয়া শারমিন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত অরুপ কাশ্যপী তালা উপজেলার কুমিরা ইউপির মির্জাপুর গ্রামের বাসিন্দা। পরে তাকে কারাগারে পাঠানো হয়। 

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার বলেন, সোমবার রাতে মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ুয়া মেয়ের সঙ্গে বিয়ে হয় একই গ্রামের সমীর ঘোষের পুত্র দীপ্ত ঘোষের সঙ্গে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিরা ইউনিয়ন কিশোর-কিশোরী ক্লাবের শম্পা ভট্টাচার্য এবং আবৃত্তি শিক্ষক আনিছা খাতুনসহ পুলিশের একটি টিম সেখানে হাজির হয়। কিন্তু ওই রাতেই কনেকে নিয়ে পালিয়ে যান বর।

Advertisement

তিনি আরো বলেন, মঙ্গলবার ওই মেয়ের বাবা অরুপ কাশ্যপীকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় বাল্যবিয়ের অপরাধে তার সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পরে তাকে কারাগারে পাঠানো হয়। বর এবং তার বাবাকে হাজির হওয়ার জন্য নোটিশ পাঠানো হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া শারমিন।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!