বুধবার দুপুর ১২টার দিকে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে তিনদিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করেন।
দণ্ডপ্রাপ্ত শহীদুল ছৈয়াল ভেদরগঞ্জ উপজেলার ছঁয়গাও ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আলালউদ্দিন ছৈয়ালের ছোট ছেলে। তিনি পেশায় ভ্যানচলক।
.png)
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, তিনমাস আগে আটককৃত শহীদুলের বড় ভাই আনোয়ার নিজের বাড়ির সামনে তিনটি গাঁজা গাছ লাগিয়ে মালয়েশিয়া চলে যান। খবর পেয়ে মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে ওই গাঁজা গাছসহ শহীদুলকে আটক করে পুলিশ। এরপরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে তিনদিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানো হয়।