আহতরা হলেন মো. আজিজ মিয়া, ময়নুল ইসলাম, কালাসান, মারজান মিয়া, আবুল হোসেন, সোবান মিয়া, বিশ্বজিৎ, সাইফুল মিয়া, অরপা দাস, ইউনুছ মিয়া, শেখ মাসুদ, রাজা মিয়া। আহতরা শহরের বিভিন্ন এলাকার বাসিন্দা বলে জানা যায়। তারা মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
কুকুরের কামড়ে আহত রাজা মিয়া জানান, রাত ১০টার দিকে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে শমসেরনগর সড়কে হঠাৎ একটি পাগলা কুকুর দৌড়ে এসে পায়ে কামড় দেয়।
.png)
মৌলভীবাজার সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. বিনেন্দু ভৌমিক জানান, কুকুর কামড় দিলে অন্তত তিনটি ভ্যাকসিন দিতে হয়।