ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নোয়াখালীতে বাড়ি ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫

নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ২০ জুলাই ২০২৩
নোয়াখালীতে বাড়ি ডাকাতি, আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫
ছবি: ডেইলি বাংলাদেশ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে ডাকাতির ঘটনায় অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি বিদেশি পিস্তল, ২০ রাউন্ডগুলি, একটি কেসি গেট কাটার যন্ত্র, নগদ ৪ হাজার ৯৫০ টাকা এবং দুটি ফোন উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে জেলা পুলিশ সুপার এসপি শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে, গত সোমবার (১৮ জুলাই) রাতে পুলিশ বেগমগঞ্জ, লক্সীপুর সদর ও রামগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। গত ৯ জুলাই উপজেলার চৌমুহনী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের হাজীপুরের বাহারা মিয়ার বাড়িতে এ সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটে।

গ্রেফতারকৃতরা হলেন- লক্ষীপুর সদরের আরিফ হোসন, জুয়েল, ইমরান হোসেন সুজন ওরফে খালাশি সুজন, লক্ষীপুর রামগঞ্জ উপজেলার মাসুদ ও চাটখিল উপজেলার জাহাঙ্গীর।

Advertisement

পুলিশ জানায়, রাতে মেইন কেসি গেটের তালা কেটে ১০-১২ জনের ডাকাত দল বাসায় প্রবেশ করে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার ও ফোনসহ ১২ লাখ ৪৭ হাজার টাকার মালামাল লুট করে। গ্রেফতারদের বিরুদ্ধে থানায় ডাকাতি, মাদকসহ একাধিক মামলা রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআই
ট্যাগ: নোয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!