বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শাহপরীর দ্বীপের সাগরের তীরবর্তী ঝাউবাগানের পাশে মানবকঙ্কালটি দেখা যায়।
টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছির উদ্দিন মজুমদার জানান, দুপুর ১২টার দিকে শাহপরীর দ্বীপের সাগরের তীরবর্তী ঝাউবাগানের পাশে
সমুদ্র সৈকতে ভেসে আসা একটি মানবকঙ্কাল উদ্ধার করে পুলিশ।
.png)
তিনি বলেন, ‘জোয়ারের পানির সঙ্গে ভেসে আসা একটি কঙ্কাল দেখতে পান স্থানীয় লোকজন। পরে টেকনাফ থানা- পুলিশকে খবর দিলে উপপরিদর্শকর্শ (এসআই) মোহাম্মদ কামালের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করেন।’
তিনি আরো বলেন, ‘কঙ্কালটি কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’