[ দেশজুড়ে ]
বিদ্যুৎস্পৃষ্টে পর্যটকবাহী নৌকা থেকে পড়ে নিখোঁজ বাবুর্চি, আহত ৩
পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্ট পর্যটক। ছবি: সংগৃহীত
সুনামগঞ্জের তাহিরপুরে নদীর ওপর দিয়ে টানিয়ে নেওয়া পল্লী বিদ্যুতের তারে বিদ্যুৎস্পৃষ্টে হয়ে পর্যটকবাহী নৌকার বাবুর্চি জামরুল মিয়া (৪৫) নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন।
এছাড়াও নৌকার ওপরে থাকা আরো তিন পর্যটক গুরুতর আহত হয়েছেন। এখনো আহত পর্যটকদের নাম পরিচয় জানা যায়নি। তবে ঘুরতে আসা পর্যটকরা ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার বাসিন্দা।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে সাড়ে তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের শ্রীপুর বাজার সংলগ্ন তরং গ্রামের পেছনে ঘটনাটি ঘটে।
.png)
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুপ্রভাত চাকমা গণমাধ্যমকে বলেন, বিদ্যুতের তারের সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পর্যটকবাহী নৌকার বাবুর্চি নদীতে পড়ে নিখোঁজ রয়েছেন। আমরা তাকে উদ্ধার করার চেষ্টা করছি। সেই সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন পর্যটক গুরুতর আহত হয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!