[ দেশজুড়ে ]
ভোলায় ডেঙ্গুতে যুবকের মৃত্যু
ছবি: ডেইলি বাংলাদেশ
ভোলায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আব্দুর রাজ্জাক নামে এক যুবক মারা গেছেন। শুক্রবার সকালে সদর হাসপাতাল থেকে বরিশালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
মৃত আব্দুর রাজ্জাক লালমোহনের করিমগঞ্জ গ্রামের মহিউদ্দিনের ছেলে।
ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক ডা. তাইয়েবুর রহমান জানান, ২২ বছরের যুবক আব্দুর রাজ্জাককে সকালে ভোলার জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়। সেখানে নেয়ার পথেই তার মৃত্যু হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!