[ দেশজুড়ে ]
সুন্দরবনে ২ জেলে আটক, বিষের বোতল-ফাঁদ উদ্ধার
প্রতীকী ছবি
সুন্দরবনে কাঁকড়া ধরার অনুমতি নিয়ে হরিণ শিকার এবং বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে দুই জেলেকে আটক করেছেন সাতক্ষীরা রেঞ্জের কোবাতক বন স্টেশন অফিসের সদস্যরা।
শুক্রবার ভোরের দিকে কোবাতক বন স্টেশন অফিসার (এসও) মোবারক হোসেনের নেতৃত্বে বনকর্মীরা গহীন সুন্দরবনের আন্দারমানিক খালে অভিযান চালিয়ে তাদের আটক করেন। এ সময় তাদের কাছ থেকে দুই বোতল বিষ, পাঁচটি হরিণ শিকারের ফাঁদ, নিষিদ্ধ জাল, ২০ কেজি কাঁকড়া এবং দুইটি নৌকা উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- কয়রা থানার ছোট আংটিহারা গ্রামে সিরাজুল গাজীর ছেলে সাদ্দাম গাজী এবং মজিদ মোড়লের ছেলে নূরুল হুদা।
.png)
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) কেএম ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত জেলেদের আদালতে পাঠানো হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এইচএন
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!