[ দেশজুড়ে ]
৭ ফিশিং বোটসহ ৫৩ জেলে আটক
ছবি: ডেইলি বাংলাদেশ
পটুয়াখালীতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে মাছ শিকার করায় সাতটি ফিশিং বোটসহ ৫৩ জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এ সময় ২৫ লাখ মিটার সুতার জাল ও ৮০০ কেজি সামুদ্রিক মাছ উদ্ধার করা হয়।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন নিজামপুর স্টেশন কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মতিউর রহমান। এর আগে বৃহস্পতিবার রাতে আন্ধারমানিক নদীর সাগর মোহনা থেকে তাদের বোটসহ আটক করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার রাতে কোস্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার মতিউর রহমানের নেতৃত্বে নিজামপুর স্টেশনের কোস্টগার্ডের সদস্যরা অভিযান চালান। এ সময় ২৫ লাখ মিটার সুতার জাল ও ৮০০ কেজি সামুদ্রিক মাছসহ তাদের আটক করা হয়। পরে মেরিন ফিশারি অফিসার আশিকুর রহমানের উপস্থিতিতে উদ্ধারকৃত মাছ ৪৩ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।
.png)
কমান্ডার মতিউর রহমান জানান, নিষেধাজ্ঞা উপেক্ষা করে সমুদ্রে মাছ শিকার করায় এদের বোটসহ আটক করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ডেইলি-বাংলাদেশ/এমআই
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
পটুয়াখালী
লিংক সফলভাবে কপি হয়েছে!