[ দেশজুড়ে ]
জামিনে বের হয়ে হেরোইনসহ যুবক গ্রেফতার
ছবি: ডেইলি বাংলাদেশ
মানিকগঞ্জ সদর উপজেলায় অভিযান চালিয়ে দুই লাখ টাকার হেরোইনসহ শাহিন নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।
শনিবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম।
গ্রেফতার মো. শাহিন বেপারী মানিকগঞ্জের সদর উপজেলার বাঘুটিয়া গ্রামের বাসিন্দা।
পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ১১ টার দিকে মানিকগঞ্জ সদর উপজেলার বারইল বাজার এলাকায় অভিযান চালিয়ে ২০ গ্রাম হেরোইনসহ শাহিনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আদালতে একাধিক মাদক মামলা বিচারাধীন। শাহিন জামিনে বের হয়ে পুনরায় মাদক বিক্রির সঙ্গে জড়িয়েছে। উদ্ধার হেরোইনের বাজারমূল্য আনুমানিক দুই লাখ টাকা। এ ঘটনায় মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা করা হয়েছে।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
মানিকগঞ্জ
লিংক সফলভাবে কপি হয়েছে!