শনিবার সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নারিকেলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান বাবলু কুমার সাহা। এর আগে, একই দিন বিকেলে উপজেলার শ্রীরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।
মৃত সবুজ মোল্যা উত্তর শ্রীরামপুর গ্রামের আব্দুল মান্নান মোল্যার ছেলে। আহত আলামিন দোহাকুলা ইউনিয়নের ইন্দ্রা গ্রামের সমসের মোল্যার ছেলে।
.png)
স্থানীয়রা জানান, শনিবার বিকেলে বৃষ্টির মধ্যে জমিতে ধান রোপণ করছিলেন সবুজ ও আলামিন। এ সময় বজ্রপাত হলে দুজনই দগ্ধ হয়ে লুটিয়ে পড়েন। পরে স্থানীয়রা তাদের বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সবুজকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। আহত আলামিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. নাভিদ জানান, হাসপাতালে আনার আগেই সবুজের মৃত্যু হয়েছে।