ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডোবায় ডুবে নিথর শিশু নাবিল

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০২, ২৩ জুলাই ২০২৩
ডোবায় ডুবে নিথর শিশু নাবিল
ছবি: ডেইলি বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ডোবার পানিতে ডুবে নাবিল নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশু নাবিল ঐ এলাকার বাসিন্দা আলমের ছেলে।

স্থানীয়রা জানান, বেলা সাড়ে ১১টার দিকে শিশু নাবিলের মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন এবং তার বাবা কাজের জন্য বাইরে ছিলেন। এ সময় শিশুটি একাই বাড়ির উঠানে খেলা করছিল। একপর্যায়ে শিশুটিকে উঠানে দেখতে না পেয়ে তার মা খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পেছনের ডোবার পানিতে ভাসতে তাকে দেখে চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয়রা ছুটে গিয়ে নাবিলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement

টংভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!