[ দেশজুড়ে ]
পলাশে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন
নরসিংদীর পলাশে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন। ছবি: ডেইলি বাংলাদেশ
‘সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উদযাপন করা হয়েছে।
রোববার সকালে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষ্যে একটি র্যালি পলাশ উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল আলমের সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
.png)
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমুখ।
আলোচনা শেষে জাতীয় পাবলিক সার্ভিস দিবস সম্পর্কিত উপজেলার বিভিন্ন দফতরের কর্মকাণ্ড সম্পর্কে স্থিরচিত্র ও বিভিন্ন প্লেকার্ড প্রদর্শন করা হয়।
ডেইলি-বাংলাদেশ/এমকে
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
নরসিংদী
লিংক সফলভাবে কপি হয়েছে!