ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বগুড়ায় মেয়েকে হত্যার পর মাটিচাপা, মায়ের স্বীকারোক্তি

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪৭, ২৩ জুলাই ২০২৩
বগুড়ায় মেয়েকে হত্যার পর মাটিচাপা, মায়ের স্বীকারোক্তি
ছবিতে রওশন আরা

বগুড়ার ধুনটে মর্জিনা খাতুন নামে এক নারীর ঘরের মেঝেতে মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ঐ নারীর তার মা রওশন আরাকে গ্রেফতার করা হয়।

রোববার দুপুরে রওশন আরাকে আদালতে পাঠালে হত্যার দায় স্বীকার করে তিনি জবানবন্দি দেন। এর আগে, শনিবার বিকেলে ধুনট উপজেলার চান্দারপাড়া গ্রামের মর্জিনার মায়ের ঘরের মাটি খুঁড়লে তার লাশ উদ্ধার করা হয়। ৩৩ বছর বয়সী মর্জিনা স্বামী পরিত্যক্তা ছিলেন। এজন্য তিনি মায়ের বাড়িতেই বসবাস করতেন। তার বাবার নাম আব্দুল লতিফ।

এ তথ্য নিশ্চিত করেছেন ধুনট থানার ওসি মো. রবিউল ইসলাম।

Advertisement

জানা যায়, মর্জিনাদের বাড়িতে গত ১ জুলাই থেকে তালা ঝুলছিল। তার পরিবারের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না। স্থানীয়দের সন্দেহ হলে বিষয়টি পুলিশে খবর দেন। শনিবার সকালে মর্জিনার মা রওশন আরাকে ঢাকা থেকে পুলিশ হেফাজতে নেয়া হয়। এরপর তার ঘরের মেঝের মাটি খুঁড়ে মর্জিনার লাশ উদ্ধার করা হয়।

ওসি মো. রবিউল ইসলাম বলেন, নিহত মর্জিনার মা রওশন আরাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছিল। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেন। পরে তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। সেখানেও হত্যার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!