শনিবার দুপুর আড়াইটার দিকে রাজশাহী নগরীর সাতবাড়িয়া এলাকা থেকে প্রথমে সিয়াম হোসেনের (১১) এবং পরে তার চাচাতো ভাই সাজিদ হোসেন (১২) লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের মধ্যে দিয়ে অভিযানের সমাপ্তি টানলো ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এর আগে, শুক্রবার দুপুর ১২টার দিকে গোসলে নেমে নিখোঁজ হয়েছিলেন তারা।
মৃত সিয়াম হোসেনের বাড়ি রাজশাহীর চর সাতবাড়িয়া গ্রামে। তার বাবার নাম মো. শুকুর আলী। আর সাজিদ হোসেন রাজশাহী চরশ্যামপুর এলাকার নেকবর আলীর ছেলে। তারা সাতবাড়িয়া এলাকায় আশরাফুল ইসলামের মেয়ে আয়শা খাতুনের বিয়ের অনুষ্ঠানে এসেছিল।
.png)
রাজশাহী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার লতিফুর বারী জানান, চারজন ডুবুরি উদ্ধার কাজ করছিলেন। অভিযানের দ্বিতীয় দিন দুপুরে সিয়াম নামে একজনের লাশ উদ্ধার করা হয়। এরপর বিকেল ৫টার দিকে আরেক জনের লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পরপরই রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
মতিহার থানার ওসি রুহুল আমিন জানান, পদ্মা নদীতে নিখোঁজ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে একজনের লাশ হস্তান্তর করা হয়েছে। অন্যজনের লাশ হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।