সোমবার দুপুরে সোনাতলা উপজেলার জোড়গাছা ইউনিয়নের চরপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার।
অর্থদণ্ডপ্রাপ্ত কসাইয়ের নাম জেলাল বেপারি। তিনি একই ইউনিয়নের গোসাইবাড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম মুন্টু বেপারি। জেলার চরপাড়া বাজারে সততা গোশত ভাণ্ডারের মালিক জেলাল বেপারি।
.png)
এসব তথ্য নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) কুরশিয়া আক্তার বলেন, কসাই জেলালের দোকান থেকে মাংসের দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। অভিযোগে পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে জরিমানা করা হয়েছে। এর পাশাপাশি তাকে সতর্ক করা হয়।
তিনি আরো বলেন, মাটিতে পুঁতে ফেলা মাংসের পরিমাণ নির্ণয় করা হয়নি। বাজার কমিটির সহযোগিতায় সেগুলো মাটিতে পুঁতে ফেলা হয়।